ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ৫৮০ লিটার দেশি মদসহ গ্রেফতার তিন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ১৬ ডিসেম্বর ২০১৯
রাজধানীতে ৫৮০ লিটার দেশি মদসহ গ্রেফতার তিন 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ৫৮০ লিটার দেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো-এসুরাতনাম (৩৩), মোতালেব হোসেন (৪৯) ও মো. রফিকুল ইসলাম (৪৬)। 

সোমবার র‌্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রোববার রাতে শাহজাহানপুর থানার দক্ষিণ রেলওয়ে ১৪/বি সুইপার কলোনী (গোপিবাগ) বস্তিতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৮০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা র্দীঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে দেশীয় মদ বিক্রি করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!